লাকসামে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা; যুবককে গণধোলাই

বিডি নিউজ ৬৪: কুমিল্লার লাকসামে দ্বিতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রীকে মুখে গামছা পেচিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গণধোলাইয়ে পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার উপজেলার লাকসাম পুর্ব ইউনিয়নের নরপাটি জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ওই যুবকের নাম ইয়াছিন হোসেন রুবেল। সে ফেনী সদর উপজেলার রতনপুর গ্রামের পাটোয়ারী বাড়ির আবুল কালামের ছেলে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে গতকাল বিকেলে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, ওইদিন দুপুরে উপজেলার লাকসাম পুর্ব ইউনিয়নের নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী অর্ধ-বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। এ সময় লম্পট রুবেল মেয়েটির পথরোধ করে হত্যার ভয় দেখিয়ে নির্ঝন একটি স্থানে নিয়ে মুখে গামছা পেচিয়ে তাকে ধর্ষনের চেষ্টা করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে শিশুটিক উদ্ধার করে। এ সময় উত্তেজিত জনতা লম্পট রুবেলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে জানতে চাইলে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল-মাহফুজ বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *