বিডি নিউজ ৬৪: দীপিকা নন। ক্যাটরিনাও নন। তবে টিউবলাইটের নায়িকা কিন্তু ঠিক হয়ে গেছে। না। তিনি বলিউডের কেউ নন। তিনি একজন চিনদেশের অভিনেত্রী। বলিউডে এটাই তাঁর প্রথম সিনেমা। শোনা গেছে ৮ অগাস্ট থেকে লাদাখে টিউবলাইট টিমের সঙ্গে যোগ দেবেন তিনি।
সলমানও লাদাখ যাবেন খুব শিগগিরই। আপাতত তিনি বিগ বস ১০-এর প্রোমোর শুটিং করছেন। শেষ হলেই টিউবলাইটের শুটিং শুরু করবেন তিনি।
ভারত চিন যুদ্ধের পটভূমিকায় তৈরি হচ্ছে টিউবলাইট। শোনা গেছে, ছবিতে সলমানই নাকি টিউবলাইট। তিনি নাকি ছবিতে এমন অকটি চরিত্রে অভিনয় করছেন যিনি সব ব্যাপার একটু দেরিতে বোঝেন। তাঁর চরিত্রেটি এখানে নাকি স্পেশাল। এমন চরিত্রে তিনি এর আগে কখনও অভিনয় করেননি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল