বরগুনায় শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

বিডি নিউজ ৬৪: ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বরগুনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বরগুনার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান এবং মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বক্তব্য রাখেন , বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা হাসিনা বেগম, বরগুনা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমদ, বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসরাত জাহান মোনালিশা, জেলা মহিলা সংস্থার সভানেত্রী হোসনেয়ারা চম্পা, নারী নেত্রী নিগাত সুলতানা আজাদ, নিলুফা ইয়াসমিন মেরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *