ফরিদপুরে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের নয়া মাতুব্বরেরডাঙ্গি গ্রাম থেকে একশ পিস ইয়াবাসহ নূরু শেখ (৪৮) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই গ্রামের নিজ বাড়ি থেকে ইয়াবা টেবলেটসহ নূরু শেখকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যবলেটসহ নূরু শেখকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি নাজিমউদ্দিন আহমদ জানান,এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত নূরু শেখকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *