মুসলিম হয়ে সিঁদুর, মঙ্গলসূত্র পরায় বেকায়দায় অভিনেত্রী সানা!

বিডি নিউজ ৬৪: কৃষ্ণদাসী নামে একটি ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করছেন সানা আমিন শেখ। সেই কারণে তাঁকে সিঁদুরও পরতে হয়েছিল। সেই নিয়েই বিতর্কের মুখে পড়লেন সানা।

সোশাল সাইটে অনেকে সানার সিঁদুর পরা নিয়ে প্রশ্ন তুলেছে। সানাকে এমনও বলা হয়েছে, মুসলিম হয়ে তিনি কীভাবে হিন্দুদের মতো সিঁদুর ও মঙ্গলসূত্র পরতে পারেন? অনেকে তাঁকে ‘মুসলিম নন’ বলেও কটাক্ষ করেছেন। এক প্রকার বেকায়দায় পড়ে যান এই অভিনেত্রী।

তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। এর জবাবও দিয়েছেন সানা। ফেসবুকে তিনি লিখেছেন, প্যাক আপের পর তিনি কেন সিঁদুর পরেছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তিনি যদি সিঁদুর পরেন, সেটি তাঁর ইচ্ছা। সেই জন্য তিনি মুসলিম থাকবেন না? তাঁর দাদী ও মা মঙ্গলসূত্র পরেন। তার মানে কি তাঁরাও মুসলিম নন? প্রশ্ন তুলেছেন সানা। তিনি আরও বলেছেন, যারা এই প্রশ্ন তুলেছে, তারা তাঁর সিরিয়াল দেখে কেন?

এর আগে ২০০৪ সাল পর্যন্ত ভারতের রেডিও মির্চিতে আরজে হিসেবেও কাজ করেছেন সানা। এবছর ১৫ জানুয়ারি তিনি টেলিভিশন শোয়ের পরিচালক আজিজ শেখকে বিয়ে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *