অলিম্পিক ফুটবলের শেষ আটে ব্রাজিল ও আমেরিকা

বিডি নিউজ ৬৪: অলিম্পিক গেমসের ফুটবলে মার্কিন নারীদের জয়জয়কার। টানা চতুর্থ সোনার মিশন তাদের। শক্তিশালী ফ্রান্সকে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে তারা উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিলের কিংবদন্তি নারী ফুটবলার মার্তার ওপর স্বাগতিকদের প্রথম অলিম্পিক সোনা এনে দেওয়ার ভার। মার্তারা দ্বিতীয় ম্যাচ জিতে ব্রাজিলকে নিয়ে গেছেন নক আউট পর্বে। দুটি গোল করেছেন ৫বারের বিশ্ব বর্ষসেরা এই ফুটবলার। ব্রাজিল ৫-১ গোল উড়িয়ে দিয়েছে সুইডেনকে।

নেইমারের পুরুষ ফুটবল দলেরও টার্গেট অলিম্পিকে প্রথম সোনা জয়। কিন্তু ১০ জনের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে ধাক্কা খেয়েছে। কিন্তু মার্তাদের গতি দারু। প্রথম ম্যাচে চীনকে ৩-০ গোলে হারিয়েছে। এবার রিও অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধেই তারা ৩-০ গোলে এগিয়ে যায়।

৬০ হাজার নিজেদের দর্শকের সামনে মার্তাই হিরো। বিত্রিজ লিড এনে দেন ব্রাজিলকে। ক্রিস্তিনা এরপর সর্বকালের সেরা গোলদাতার রেকর্ডটি বাড়িয়ে নেন। চতুর্থ অলিম্পিকে ১৪তম গোল পেলেন এই স্ট্রাইকার। সুইডেনে গত চার বছর ধরে ক্লাব ফুটবল খেলা মার্তা উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলের পতাকা বয়েছেন। সেই গৌরব উদযাপন করেছেন মাঠে। প্রথম গোলটি পেনাল্টি থেকে করেছেন এই ফরোয়ার্ড। খেলা শেষের ১০ মিনিট আগে তার করা দ্বিতীয় গোলটি দুর্দান্ত। ব্রাজিলের অন্য গোলটি বিত্রিজের। তারও জোড়া গোল। সুইডেনের স্বান্তনার গোলটি লটা শেলিনের।

বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে এদিন একটু কষ্টেই জিততে হয়েছে। তবে এই জয়ে ১৩টি অলিম্পিক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড বাড়লো তাদের। আমেরিকান কিপার হোপ সলো নিজের ২০০তম ম্যাচে দারুণ কিছু সেভ করেছেন। বিরতির পর বেশি ভালো খেলেছে মার্কিনিরা। লয়েড ক্যারিয়ারের ৯০তম গোল করেছেন। ওটি জয়সূচক গোল। জিম্বাবুয়েকে ৩-১ গোল হারিয়ে এদিন কানাডাও গেছে শেষ আটে। জিতেছে জার্মানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *