বিডি নিউজ ৬৪: ভারতের মহারাষ্ট্র অঙ্গরাজ্যে একটি দোতালা আবাসিক ভবনধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে আটকা পড়েছেন আরও অনেকে। আজ রবিবার বাংলাদেশ সময় দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। তবে তাৎক্ষণিকভাবে ভবনধসের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
খবরে বলা হয়, রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে ভবনধসের ঘটনাটি ঘটে। ভবনধসের পরপরই নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে চারজনকে জীবিত উদ্ধার করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল