বিডি নিউজ ৬৪: গত বছরের জুলাইয়ে মুক্তি পেয়েছিল ভারতের ঐতিহাসিক সিনেমা ‘বাহুবলী দ্য বিগিনিং’। একটি কাহিনীকে দুই পর্বে নির্মাণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা এস এস রাজামউলে। প্রথম পর্বের পর চলতি বছরেই শেষ পর্বটি মুক্তির কথা ছিল। কিন্তু প্রথম সিনেমাটি সারা বিশ্বে তুমুল আলোচিত ও প্রশংসিত হওয়ায় নির্মাতা শেষ পর্বটি একটু সময় নিয়ে করতে চাইলেন।
কিন্তু ‘বাহুবলী’র প্রথম পর্ব যারা দেখেছেন তারাতো মুখিয়ে আছেন এর দ্বিতীয় পর্বটি দেখার জন্য। এতদিন কেন তারা অপেক্ষা করবে। ফলত সিনেমার জন্য অপেক্ষা করতে করতে যখন আশা প্রায় ছেড়ে দিচ্ছিলেন ঠিক সেসময় সদ্য ‘বাহুবলী দ্য কনক্লুশন’-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন ধর্ম প্রোডাকশনের কর্ণধার ও বলিউডে ‘বাহুবলী’র ডিস্ট্রিবিউটর করন যোহর!
সদ্য তিনি জানিয়েছেন আসছে বছরের ২৮ এপ্রিল সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘বাহুবলী দ্য কনক্লুশন’ ছবিটি। আর মুক্তির এমন ঘোষণার পর পরই সারা পড়ে গেছে চারদিকে। আবার নতুন করে অপেক্ষা সিনেমাটি দেখতে! কিন্তু এরইমধ্যে সিনেমা মুক্তির তারিখ ঘোষণার সাথে সাথেই ‘বাহুবলী-২’ আয় করে ফেলেছে প্রায় ৫৫ কোটি রুপি!
হ্যাঁ। ‘বাহুবলী’ মুক্তির এখনো ঢের দেরি, অথচ এরইমধ্যে সিনেমার সিনেমার সত্ত্ব বিক্রি হয়ে গেছে প্রায় ৫৫ কোটি রুপি। যা রীতিমত ইতহাসই বলা চলে।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, বাহুবলী মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই তামিল নাড়ু ও মালায়লাম ভার্সনে থিয়েটার সত্ত্ব হিসেবে ৫৫ কোটি রুপি বিক্রি হয়েছে ‘বাহুবলী দ্য কনক্লুশন’! এরমধ্যে তামিলনাড়ুতে থিয়েটার সত্ত্ব বিক্রি হয়েছে ৪৫ কোটি রুপি!
প্রসঙ্গত, ‘বাহুবলী’র প্রথম পর্বে যে পরিমাণ ভিএফএক্স-এর ব্যবহার দেখানো হয়েছে ‘বাহুবলী ২’ ছবিতে তারচেয়ে বহুগুনে চমক দেখাতেই একটু সময় নিয়েছেন নির্মাতা। কারণ ‘বাহুবলী’ দর্শকশ্রেনির কাছে যে প্রত্যাশা তৈরি করেছে, তা যদি তার পরের পর্বেও না দিতে পারেন তাহলে হয়তো দর্শক মুখ ফিরিয়ে নিতে পারে। এরআগে সিনেআলোচকদের প্রশংসা ছাড়াও ‘বাহুবলী’ বক্স অফিসে ৬০০ কোটির মাইলফলকও স্পর্শ করে। বাহুবলী দ্য কনক্লুশনে অভিনয় করছেন প্রভাস, আনুশকা শেঠি, রানা দাগ্গবতি, সত্যরাজা, তামান্না ভাটিয়া,সুদীপ, শ্রিয়া সরণের মত তারকা অভিনেতা অভিনেত্রীরা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল