বিডি নিউজ ৬৪: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে অব্যাহত পদ্মা নদীর ভাঙন আর তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ার ৪টি ঘাটের মধ্যে দুটি ঘাট ভেসে গেছে। ভেসে যাওয়া ঘাট দুটি হচ্ছে ১ ও ৪ নম্বর ফেরিঘাট। আজ রবিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে সীমিত আকারে যান চলাচল করছে। যেকোনো সময় বাকি দুটি ঘাটও ভেসে যেতে পারে। আর এ দুটি ঘাট ভেসে গেলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
বিআইডাব্লিউটিসি এর দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে কয়েক দিন ধরেই বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর এ কারণে অব্যাহত নদীভাঙন ও তীব্র স্রোতের মাত্রা বেড়েই চলছে। আজ ভোরে ১ ও ৪ নম্বর ফেরিঘাট দুটি ভেসে গেছে। যেকোনো সময় বাকি ২টি ফেরিঘাটও ভেসে যেতে পারে। সমস্যাটি সমাধান করার জন্য আন্তরিকতার সাথে সবাই কাজ করছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল