শরণার্থী নারী উশরার অলিম্পিক জয়!

বিডি নিউজ ৬৪: রিওর সুইমিংপুলে নেমেই অলিম্পিক জয় করলেন উশরা মারদিনি। দেশ যুদ্ধবিদ্ধস্ত সিরিয়া। কিন্তু ব্রাজিলের অলিম্পিকে এসেছেন শরণার্থী দলের হয়ে। টিনেজার উশরা সেই দলটির প্রথম প্রতিনিধি হিসেবে নেমেছিলেন অলিম্পিকে প্রতিযোগিতা করতে। সবার হৃদয় জয় করেছেন এই সাঁতারু।

১০০ মিটার বাটারফ্লাই হিটে জিতেছেন ১৮ বছরের উশরা। সময় নিয়েছেন ৯.২১ সেকেন্ড। কিন্তু সব মিলিয়ে তার অবস্থান ৪১তম। সেমিফাইনালে লড়ার যোগ্যতা পায় মোটে ১৬ জন। সেই তালিকায় না থাকলেও উশরা আসলে এবারের অলিম্পিকের হিরো।

উশরাকে বলা হয় সমুদ্রজয়ী কন্যা। এই তরুণী দেশের সেরা সাঁতারু ছিলেন একসময়। অংশ নেন ২০১২ সালের ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। লেবানন হয়ে তুরস্কে এসে সেখান থেকে মোটরচালিত রাবারের ডিঙিতে করে ইজিয়ান সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন তাঁরা। মাঝসাগরে ডিঙির মোটর নষ্ট হয়ে গেলে চার ঘণ্টা সাঁতরে সেই ডিঙি ঠেলেছিলেন মারদিনি। নিজে বাঁচার সাতে বীরত্বের সাথে বাঁচিয়েছিলেন ডিঙিতে থাকা অন্যদেরও।

এখন জার্মানি তার ঠিকানা। কিন্তু আগের টাইমিংয়ের সাথে এখনকার টাইমিং তুলনা করে উশরা বললেন, “আসলে দুই বছর আগে আমি সাঁতার ছেড়েছি। নিজের সেরটা ফিরে পেতে চেষ্টা করছি।” উশরার গল্পটা এখন সবার জানা। অলিম্পিক অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে হাসি খেলে যায় তার চেহারায়, “অবিশ্বাস্য লাগছে। সবাই আমাদের স্বাগত জানাচ্ছে। অলিম্পিকে অংশ নেওয়া সত্যি ব্যাখ্যাতিত এক বিষয়।” এই প্রথম অলিম্পিকে এর বিশ্ব সংস্থা আইওসি দশ সদস্যের শরণার্থী দলকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছে। তাদেরই একজন উশরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *