যুক্তরাষ্ট্রে মোটেলে আগুন, ৪ জন নিহত

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের অরেগনে একটি মোটেলে অগ্নিকাণ্ডে ৪ জন নিহত ও ৪ জন আহ হয়েছে। শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে অরেগনের নিউপোর্ট এলাকার ওই মোটেলে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মোটেলের ধ্বংস স্তুপের মধ্যে চারটি মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। এছাড়া আহত আরো চারজনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউপোর্ট পুলিশ জানায়,  আহতদের মধ্যে একজন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *