বিডি নিউজ ৬৪: শামীমুর রহমান বিএনপির সদ্য ঘোষিত কমিটির সহ-প্রচার সম্পাদক পদ থেকে নিজের নাম প্রত্যাহার চেয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে চিঠি দিয়েছেন ।
আজ শনিবার সন্ধ্যায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি পাঠিয়ে শামীমুর রহমান তার নাম প্রত্যাহার চেয়েছেন। আগে তিনি সহ-দফতর সম্পাদক ছিলেন। এখন তাকে সহ-প্রচার সম্পাদক করা হয়েছে। কমিটি থেকে নাম প্রত্যাহারের আবেদনের বিষয়টি শামীম নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমি আগে এক নম্বর সহ-দপ্তর সম্পাদক ছিলাম এখন এর চেয়ে নিচের পদ সহ-প্রচার সম্পাদক। এ ছাড়া এখন তিন নম্বর সহ-প্রচার সম্পাদক। এক নম্বর সহ-প্রচার সম্পাদক করা হয়েছে ছাত্রদলের সাবেক নেতা আমিরুল ইসলামকে, তিনিও আমার কনিষ্ঠ। তাই আমি মহাসচিব বরাবর চিঠি দিয়ে কমিটি থেকে নাম প্রত্যাহার চেয়েছি। শনিবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল