বিডি নিউজ ৬৪: অলিম্পিক মশাল নিয়ে বহনের সময় গুলি আতঙ্কে দৌঁড়ানোর ঘটনা আলোড়ন ফেলেছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এ। জানা গেছে, রিও ডি জেনিরোর বস্তি) পাশ দিয়ে চলছিল অলিম্পিক মশালের র্যালি। মশালবাহীরা কিছু দূর দৌড়ে গিয়ে হাত-বদল করছিলেন অলিম্পিকের প্রতীকটি। কিন্তু হঠাৎ করেই এক মশালবাহী দৌড় শুরু করেন।
অলিম্পিকের এক মশালবাহী যখন মশাল হাতে একটি বস্তি (ফাবেলা) অতিক্রম করছিলেন, ঠিক তখনই কোনো এক ছিঁচকে অপরাধ-চক্রের খায়েশ হলো মজা করার। তারা শূন্যে গুলি ছুড়ে নিজেদের মতো করে উৎসবে মাততেই ফ্যাঁকরা। সেই গুলির শব্দ শুনে ভয় পেয়ে সেই মশালবাহী দৌড় শুরু করলেন। সেই ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল