দাউদকান্দিতে ৩ চাকার মালিক ও শ্রমিকদের সমাবেশ

বিডি নিউজ ৬৪: ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পাড়াপারের জন্য ২ ঘণ্টা সময়ের দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে সমাবেশ করেছে তিন চাকার মালিক ও শ্রমিকরা। আজ শনিবার বিকেলে উপজেলার গৌরীপুর বাসষ্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা মহাসড়কে পুলিশ হয়রানি এবং মিথ্যা মামলা দিয়ে চালক-মালিক হয়রানি বন্ধের দাবি জানান।

মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা বলেন, গ্যাস নেওয়ার জন্য সিএনজি, অটোরিকশাকে ২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। অথচ মহাসড়কের পাশে অবস্থিত বাজারগুলোতে জনগণ নিত্য দিনের পণ্য নেওয়ার জন্য ৩ চাকার ভ্যান ও রিকশাকে কোন সময় দেওয়া হয়নি। যার ফলে প্রতিনিয়ত এসব যানবাহন প্রতিদিন পুলিশ হয়রানির শিকার হয়। যদি গ্যাস নেওয়ার জন্য সিএনজি, অটোরিকশাকে ২ ঘন্টা সময় দেওয়া হয়, তাহলে জনগণের নিত্য দিনের পণ্য নেওয়ার জন্য ২ ঘণ্টা সময় দেওয়ার দাবি করেন তারা। অন্যথায় মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলে জানান নেতৃবৃন্দরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ. লীগের সভাপতি ও গৌরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম সরকার বলেন, মহাসড়কের পাশে কুমিল্লার বিখ্যাত গৌরীপুর বাজার থেকে জনগণের নিত্য দিনের মালামাল নেওয়ার জন্য ২ ঘণ্টা সময় দেওয়ার ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ফুল মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মালিক সমিতি নেতা আবদুল মান্নান, আনু মিয়া প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *