বিডি নিউজ ৬৪: ফ্রান্সের রোয়েন শহরে একটি বারে জন্মদিন অনুষ্ঠান চলার সময় আগুনে অন্তত ১৩জন নিহত হয়েছে। ওই আগুনের ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ছয়জন। তাদের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ সময় কিউবা লিব্রে নামের বারটির বেসমেন্টে একটি জন্মদিনের অনুষ্ঠান চলছিল। জন্মদিনের কেকের একটি মোমবাতি থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
তবে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার কোন যোগসূত্র নেই বলে পুলিশ জানিয়েছে। আহত-নিহতদের মধ্যে বেশিরভাগই ১৮ থেকে ২৫ বয়সের তরুণ-তরুণী বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
গত ১১ বছরের মধ্যে ফ্রান্সে কোন অগ্নিকাণ্ডে এটাই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল