বিডি নিউজ ৬৪: অবশেষে প্রকাশিত হলো পরীমনির ব্যয়বহুল আইটেম গান। ‘রক্ত’ চলচ্চিত্রের জন্য নির্মিত এই আইটেম গানের ভিডিওটি শনিবার রাত ৮ টার কিছু পরে ইউটিউবে প্রকাশিত হয়।
‘স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে/প্রেমের ছড়াছড়ি/হায়রে কি যে করি/আমি ডানাকাটা পরী এমন গানের শিরোনামে চমক দেখিয়েছেন পরীমনি।’
গানটির সুর করেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায় এবং কন্ঠ দিয়েছেন কনিকা কাপুর। ‘ডানা কাটা পরী’র নৃত্য পরিচালনা করেছেন করেছেন বাবা যাদব। টিজারের পর আইটেম গানেও দর্শকদের মাত করতে চলেছেন পরীমনি। কেন না গানটি প্রকাশের ৩০ মিনিটের মধ্যে ইউটিউব ও ফেসবুকে প্রচুর মন্তব্য চলে এসেছে।
পরীমনি নিজেও এই আইটেম গানের জন্য অপেক্ষায় ছিলেন। প্রতীক্ষা যেন তারও সইছিল না। অবশেষে ইউটিউবে অবমুক্ত হওয়ায় যেন স্বস্তি ফিরে পান এই অভিনেত্রী। ‘ডানাকাটা পরী’ শিরোনামের এই গানে পরীমনির সাথে অমিত হাসানও অংশ নিয়েছেন।
আসন্ন ঈদুল আযহায় বাংলাদেশে শতাধিক এবং কলকাতায় ১৩০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমনি অভিনীত ‘রক্ত’। বিগ বাজেটের এই ছবিতে নতুন রুপে অ্যাকশন কুইন হিসেবে দেখা যাবে তাকে। টিজারেও তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।
– See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2016/08/06/390290#sthash.8buUfUuT.dpuf
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল