চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

বিডি নিউজ ৬৪: তিন সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া সহসভাপতি আলহাজ আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।

আজ শনিবার সাড়ে বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন। এ সময় ৫০২ সদস্য বিশিষ্ট বিএনপির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিও ঘোষণা করা হয়। যাতে ১৯ সদস্যের স্থায়ী সদস্যরাও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *