বিডি নিউজ ৬৪: তার গান এবং তার পারফর্মেন্সের জন্য দর্শকরা অনেকদিন তাকে মনে রাখবে। কিন্তু বেশীরভাগ শিল্পীর মতই তার নামের সঙ্গেও জড়িয়েছে বিতর্ক। তিনি নামজাদা ব্রিটিশ গায়ক ওজি ওজবার্নি। বয়স ৬৭। ওজি নিজেই স্বীকার করেছেন গত কয়েক বছর ধরে যৌনতা ছিল তার নেশা!
এই নেশার কারণেই একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তিনি। নেশামুক্তির জন্য চিকিত্সকের পরামর্শও নাকি নিয়েছিলেন তিনি। তবে ইনটেন্স থেরাপির পর এখন তিনি সুস্থ।
ওজি বলেন, ‘‘গত ছয় বছর ধরে সেক্স ছিল আমার একমাত্র নেশা। তবে সব খারাপের শেষেই একটা ভাল থাকে। থেরাপির সাহায্যে এখন আমি সুস্থ। সে সময় যে সব মহিলাদের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল তাদের কাছে আজ আমি ক্ষমা চাইছি। আমার ব্যবহারের জন্য আমার পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি। আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। কারণ আমার স্ত্রী শারণ ওজবার্নি সব সময় আমার পাশে ছিল। আজও শারণ আমাকে ভালবাসে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল