‘টিউবলাইট’-এ সালমানের সঙ্গী চিনের নায়িকা?

বিডি নিউজ ৬৪: বলিউডের ঐতিহাসিক ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর পর আবারও সিনেমায় নামলেন প্রখ্যাত নির্মাতা কবির খান। আগের ছবির ব্যাপক সফলতার পর এবারও তার নতুন ছবির নায়ক সুপারস্টার সালমান খান। নতুন ছবির চিত্রনাট্য, সিনেমার নাম, নায়ক, শুটিংয়ের তারিখ সবই চূড়ান্ত করে ফেললেও সালমানের নায়িকা নির্বাচন নিয়ে ছিল খটকা! আর তাও কেটে গেল!

হ্যাঁ। কবির খানের পরিচালনায় সালমানের নতুন ছবির নাম ‘টিউবলাইট’। আর এই ছবিতে নায়িকা হিসেবে দীপিকা পাডুকোন কিংবা ক্যাটরিনা কাইফ নন বরং শেষ পর্যন্ত চীন থেকে বলিউডের সিনেমায় অভিষিক্ত হতে যাচ্ছেন এক নায়িকা। আর তার মধ্য দিয়ে সব ধরনের শঙ্কা কাটিয়ে ৮ আগস্ট শুটিংয়ে নামছেন কবির খান।

‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার পরই মূলত নতুন ছবির ছক এঁকে ফেলেছিলেন কবির খান। চিত্রনাট্য গুছানো, চরিত্র নির্বাচন আর শুটিং লোকেশন দেখতে দেখতে একটু দেরি হয়েছে বটে কিন্তু এখন পুরোপুরি কাজের জন্য প্রস্তুত গোটা টিম। সব ঠিকঠাক থাকলে ৮ আগস্টেই মাঠে নেমে পড়তে চান কবির খান।

তবে প্রশ্ন উঠছে দীপিকা পাডুকোনকে না নিয়ে কেন সালমানের বিপরীতে চীন থেকে নায়িকা নির্বাচন করা হলো? এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন কেউ কেউ!

ক’দিন আগে শোন গিয়েছিল যে কবির খানের আসন্ন সিনেমা ‘‘টিউবলাইট’-এ সালমানের বিপরীতে প্রথমবারের মত দেখা যেতে পারে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। কিন্তু সে বিষয়টি নিশ্চিত না থাকলেও বলিউডের প্রথম সারির কোনো নায়িকা যে থাকবেন সে বিষয়ে মোটামুটি নিশ্চিত ছিল সবাই। কিন্তু হুট করে ৫ আগস্ট জানা গেল, দীপিকা কিংবা বলিউডের কোনো অভিনেত্রী নয় বরং চীনের এক অভিনেত্রীকে প্রথমবার বলিউডের সিনেমায় সুযোগ করে দিলেন নির্মাতা কবির খান!

কিন্তু কেন? বলছি, কারণ কবির খানের আসন্ন সিনেমাটিই যে ভারত-চীন যুদ্ধ নিয়ে। এই যুদ্ধের প্রেক্ষাপটেই এক গল্প নিয়ে ‘টিউবলাইট’ নির্মাণে নামলেন কবির ও সালমান খান। ছবিতে সালমান এমন একটি চরিত্র, যিনি সব ব্যাপার সবার চেয়ে একটু দেরিতে বোঝেন। আর জন্যই তাকে সবাই টিউবলাইট বলে!

অনুমাণ করা হচ্ছে, মূলত ভারত-চিন যুদ্ধের ভেতর দিয়ে একটি মানবিক গল্প দেখাবেন কবির খান। আর এই ছবিতে চিনের নায়িকাকে নিয়ে চিনের বিশাল বাজার ধরাও একটা উদ্দেশ্য। আর এই জন্যই হয়তো চিনের নায়িকা নিতে বাদ পড়ে গেলেন বলিউডের দীপিকারা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *