বিডি নিউজ ৬৪: জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে পৃথক মানববন্ধন ও সমাবেশ করেছে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। আজ শনিবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানবন্ধন করেন ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা।
অধ্যক্ষ মজিবর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। এ ছাড়া জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা ও গাংনীর পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র গোলদার।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল