খিলখেতে ২ লাখ পিস ইয়াবাসহ আটক ৩

বিডি নিউজ ৬৪: রাজধানীর খিলখেত থেকে ২ লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এসময় তাদের কাছে থাকা একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে খিলখেতের লোটাস কামাল টাওয়ারের সামনে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন – সাইফুল ইসলাম ওরফে কামাল, মো. আলাউদ্দিন ও মো. ইব্রাহিম হাওলাদার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *