জেনে নিন, বর্ষায় রোগ মুক্ত থাকার উপায়

বিডি নিউজ ৬৪: ভরা বর্ষার মৌসুম। জ্বর, সর্দি, কাশি পিছু ছাড়ছে না। কিন্তু পড়াশুনা, কাজের ফাঁকে নিজেকে সুস্থও রাখতে হবে। এই পাঁচটি খাবার আপনাকে সাহায্য করবে নিজেকে রোগমুক্ত রাখতে—‌

রসুন
রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যার মধ্যে রয়েছে অ্যালিসিন। যা ব্যাকটেরিয়া ও রোগজীবাণু মারতে সাহায্য করে। নাক বন্ধ থাকলে, চার-‌পাঁচটি রসুনের কোয়া ছাড়িয়ে একটি কাপড়ে বেঁধে নিতে হবে। এরপর সেটির গন্ধ শুঁকলে বন্ধ নাক খুলে যাবে।

আদা
রোগ নিরাময়ে আদার গুণাগুণ প্রচুর। আদা দেয়া চা বা গরম জলে দু-‌‌তিনটি আদার টুকরো ফেলে ভাপ নিলে গলা ব্যাথার মধ্যে আরাম পাওয়া যাবে। আদায় থাকা অলিওরেসিন কাশি কমাতেও সাহায্য করে।

আনারস
গলায় শ্লেষ্মা কমাতে সাহায্য করবে আনারসের মধ্যে থাকা ব্রোমেলাইন এনজাইম। কাশি কমাতেও সাহায্য করে।

ইউক্যালিপটাস তেল
ইউক্যালিপটাসের তেল থেকে বন্ধ নাক সহজেই খুলে যায়। বিশেষজ্ঞদের মতে, গরম জলে এই তেল মিশিয়ে ভাপ নেয়াও খুব উপকারী।

হলুদ
আয়ুর্বেদিক হিসেবে বহুদিন ধরেই হলুদ ব্যবহার করা হয়। এর সাহায্যে পেট জ্বালা কমানো এবং হজম শক্তি বাড়ানো যায়। এছাড়া এক চামচ মধুর সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে দিনে দু’‌বার খেলে কাশি ও গলার খুসখুসানি থেকে আরাম পাওয়া যায়। গরম দুধে আদা মিশিয়ে খেলে ঘুম ভালো হয়।

কাশি কমাতে তুলসি পাতাও খুব উপকারী। এক চামচ আদার রসের সঙ্গে তুলসি পাতা মিশিয়ে দিনে দু’‌বার খেতে হবে। কাশিতে অনেকটা আরাম পাওয়া যাবে।

ঘরোয়া উপায়ে বানিয়ে নেওয়া যেতে পারে এক ধরনের লজেন্সও—‌ প্রথমে আদা কুচি কুচি করে কেটে পিষে রস বের করে নিতে হবে।  এরপর সেটির সঙ্গে হলুদ ও মধু মিশিয়ে ছোট ছোট বল বানাতে হবে। কয়েক ঘণ্টা রেখে শুকিয়ে নিলে সেগুলি পুরোপুরি তৈরি হয়ে যাবে। এরপর প্রয়োজন মতো খেয়ে নিলেই কয়েকদিনের মধ্যে কমতে থাকবে কাশি।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *