বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সোনালী ব্যাংক সিবিএ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ
শুক্রবার দুপুরে সংগঠনের সভাপতি কামাল উদ্দিনের নেতৃত্বে সিবিএ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।
এ সময় সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি দিদার মোহম্মদ আব্দুর রব, জিএম (বরিশাল ও ফরিদপুর অঞ্চল) শেখ শাহ আলী মোসাদ্দেক, জিএম (খুলনা অঞ্চল) পরিতোষ কুমার তরুয়া, ডিজিএম (কুষ্টিয়া) অঞ্জন কুমার বোস, ডিজিএম (বরিশাল) এ এম শফিক, ডিজিএম (চুয়াডাঙ্গা) আমীর হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাসান খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল