বিডি নিউজ ৬৪: দীর্ঘদিন সিনেমায় নেই এক সময়ের সাড়াজাগানো নায়ক রুবেল। তার ভক্তরা অপেক্ষায় ছিলেন তার সিনেমার। অবশেষ কাটলো অপেক্ষার পালা। ২৬ আগস্ট নতুন রূপে বড়পর্দায় আসছেন রুবেল। দেশব্যাপী মুক্তি পাচ্ছে তার সিনেমা, ‘পৃথিবীর নিয়তি’। সিনেমাটি পরিচালনা করেছেন শেখ শামিম।
সিনেমার গল্পে দেখা যাবে, এক ধর্ষিতার ঘরে জন্ম হয় রুবেলের। বড় হওয়ার পর তার মার ঘটনাটির কথা জানতে পারেন। তার মার ধর্ষককে খুঁজতে মরিয়া হয়ে ওঠেন প্রতিশোধ নিতে। এমনই গল্প নিয়েই নির্মিত হয়েছে ছবিটি। ছবিটির শুটিং হয়েছে কুমিল্লার কোটবাড়ি এলাকায়।
ছবিটি নিয়ে রুবেল জানালেন, দীর্ঘদিন পর পর্দায় ফিরছি। ছবির গল্পটা খুব সুন্দর। আর আমার ভক্তদের ছবিটি ভালো লাগবে বলে আশা করছি।’
ছবিটিতে আরো অভিনয় করছেন রাশেদ মোর্শেদ, সানজানা, রাবিনা বৃষ্টি, রেহানা জলি, সিরাজ হায়দার প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল