বিডি নিউজ ৬৪: জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আলম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার ভোররাতে ভারতের ৪/৫শ গজ ভেতরে এ ঘটনা ঘটে। নিহত আলম (৩০) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আব্দুস সামাদ গামার ছেলে।
ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বাঘাডাঙ্গা সীমান্ত পার হয়ে ১০/১২ জনের একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। গরু ব্যবসায়ীরা ওপারের বর্ণবাড়িয়া বিএসএস ক্যাম্প এলাকায় গেলে বিএসএফ তাদের বাধা দেয়। এ সময় বিএসএফের ওপর গরু ব্যবসায়ীরা হামলা চালালে তারা গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে আলম নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়। মৃতদেহটি তার সঙ্গীরা বাংলাদেশের ভেতরে নিয়ে এসেছে।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল