পর্তুগালের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

বিডি নিউজ ৬৪: রিও অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে ধরাশায়ী হয়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে দু’বারের স্বর্ণ বিজয়ী দলটিকে ২-০ গোলে হারিয়েছে দীর্ঘ ১২ বছর পর অলিম্পিকে ফেরা পর্তুগাল।

এদিন পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেছেন পাসেনশিয়া। আর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা পিতে দলের দ্বিতীয় গোলটি করেন।

এই ম্যাচে অনেক পরিশ্রম করে খেলেছেন পর্তুগালের ফার্নান্দেজ। প্রথম বাঁশি বাজার পর থেকেই ব্যস্ত ছিলেন ১০ নম্বর জার্সি পরা এই ফুটবলার। তিনি একবার জালে বলও জড়িয়েছিলেন। কিন্তু অফ সাইডের কারণে সেটা বাতিল হয়ে যায়।

আর্জেন্টিনা সাম্প্রতিক সময় ট্রফি খরায় ভুগছে। ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে দেশটির জাতীয় দল তিনবার ফাইনালে খেললেও রানার্স আপ হয়েছে। অলিম্পিকে তারা সর্বশেষ ২০০৮ সালে সোনা জিতেছে। এবার ফের চ্যাম্পিয়ন হতে পারলে কিছুটা দুঃখ ঘুঁচাতে পারবে তারা। কিন্তু প্রথম ম্যাচেই হারল বড় ব্যবধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *