বিডি নিউজ ৬৪: জেলার বিসিক শিল্পনগরীর ইনশাল্লাহ অটো রাইস মিলের ডায়ারে ধান লোড দেয়ার সময় দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পুলহাটের বিসিক এলাকার নূর আলমের ইনশাল্লাহ অটো রাইসমিলে এ ঘটনা ঘটে।
নিহত দিনাজপুর সদর উপজেলার ৯নং ইউনিয়নের জামালপুর গ্রামের মো. তৈমুল (৪০) ও আব্দুস সালামের (৩৬) বাড়ি।
পুলহাটের ইনশাল্লাহ অটো রাইসমিলের ম্যানেজার বাবু জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে অটোমিলের ডায়ারে ধান লোড দেয়ার সময় দুর্ঘটনায় তৈমুল ও সালাম নামে দুইজন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ তাদের মৃত্যু নিশ্চিত করেছেন। কোতয়ালি থানার এসআই আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল