বিডি নিউজ ৬৪: যুক্তরাজ্যের লন্ডন শহরের রাসেল স্কয়ারে বুধবার রাতের হামলার পরপর গোটা শহরজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভারী অস্ত্র হাতে পুলিশি পাহারা বসানো হয়েছে।
প্রধান সড়কগুলো এবং ট্রেন-বাস স্টেশনগুলোতে একটু পরপরই পুলিশ পাহারা বসানো হয়েছে। বিনোদন কেন্দ্রগুলোতেও চলছে টহল। এমনকি রাস্তায় পুলিশের সাঁজোয়া যান, মোটরসাইকেল, নদীতে অস্ত্রবাহী নৌযান নিয়ে টহল চলছে।

পুলিশের সহকারী কমিশনার মার্ক রাওলি জানিয়েছেন, শহরের আরও পুলিশ নামানো হবে। ওই হামলার প্রেক্ষিতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদের মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
স্কটল্যান্ড ইয়ার্ডের সদস্যরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও নিরাপত্তাবেষ্টিত নতুন একটি এলিট ইউনিট মোতায়েন করেছেন। গতকাল রাতে রাসেল স্কয়ারে ধারালো অস্ত্রের আঘাতে ষাটোর্ধ নারীকে হত্যা এবং আরও ৫ জনকে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারী।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল