বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পে অবস্থানরত হাজীদের বিশ্রাম নেয়ার সুবিধার্থে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ সেট বালিশ, চাদর, তোষক ও বালিশের কাভার প্রদান করেছেন।
আজ বেলা ৫টায় প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে. কর্নেল মোহাম্মদ সাইফ উল্লাহ্ এসব দ্রব্যাদি হাজীদের উপস্থিতিতে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে একথা জানা গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল