দুর্যোগে জাতীয় পাটি জনগণের পাশে আছে : এরশাদ

বিডি নিউজ ৬৪: দুর্যোগে জাতীয় পাটি জনগণের পাশে আছে মন্তব্য করে জাতীয় পাটির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, সরকারকে সহযোগিতা করতে চাই। ঐক্যবদ্ধ ভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসি ঘাটে বর্ন্যাতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এক সংক্ষিপ্ত সভায় এ কথা বলেন তিনি।
এরশাদ বলেন, আমি আপনাদের ভালোবাসা নিয়ে এসেছি। বন্যায় দুঃখ কষ্টের মধ্যে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি।
তিনি বলেন, জাতীয় পাটির ওপর অনেক অন্যায় অবিচার করা হয়েছে। অত্যাচার হয়েছে।  সময় এসেছে জাতীয় পাটিকে এগিয়ে নেওয়ার। সময় এসেছে জাতীয় পাটিকে আবার ক্ষমতায় যাওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *