ইন্টেলের নতুন মাদারবোর্ড আনলো আসুস

বিডি নিউজ ৬৪: তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস দেশের বাজারে নিয়ে এলো ইন্টেল সেলেরন ডুয়েল কোর প্রসেসর সম্বৃদ্ধ এন৩০৫০আই-সি মাদারবোর্ড।মাদারবোর্ডের ওপর কম্পিউটারের পারফরম্যান্স অনেকাংশে নির্ভরশীল। নতুন এই মাদারবোর্ডটি কম্পিউটিং গতি বাড়িয়ে দেবে।

অত্যাধুনিক টেকনোলজির সমন্বয়ে ফ্যানলেসমিনি-আইটিএক্স এই মাদারবোর্ডে আছে এইচডিএমআই/ডি-সাব/এলভিডিএসসাপোর্ট সিস্টেম। এছাড়াও ১ হাজারের বেশি কমপ্যাটিবল ডিভাইস সাপোর্টেড এই মাল্টিমিডিয়া মাদারবোর্ডে ইউএসবি ৩.০ বুস্ট (ইউএএসপি), এআইস্যুট ৩, ডিডিআর৩ ১৬০০ মেগাহার্টজসাপোর্ট সিস্টেম, এইইচডিএমআই, ভিজিএকমপোর্ট এবং অডিও পোর্ট।

এর নতুন ইউই এ আইবায়োস ও ইজেড মোড এবং গেমফাস্ট টেকনোলজি গেমিং পারফরম্যান্সে কোনো বাধা প্রদান ছাড়া দীর্ঘস্থায়ী সংযোগ ও ফেক্সিবিলিটি নিশ্চিত করে।

কম্পিউটারের পারফরম্যান্স ও গ্রাহকদের চাহিদার দিকে লক্ষ্য রেখে আসুসের ইন্টেল সেলেরন ডুয়েল কোর প্রসেসর সম্বৃদ্ধ এন৩০৫০আই-সি মাদারবোর্ড নিয়ে এসেছে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। মাদারবোর্ডটির মূল্য ৫ হাজার ৬০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *