রাতে নেইমারের অলিম্পিক মিশন শুরু

বিডি নিউজ ৬৪: ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিকের স্বর্ণ এনে দিতে মাঠে নামছেন বার্সেলোনা তারকা নেইমার। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ফুটবল বিশ্বকাপে মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। কোপা আমেরিকা থেকে শুরু করে সব ধরনের বড় টুর্নামেন্টে সাফল্যের চিহ্ন রেখেছে সেলেকাওরা। কিন্তু অলিম্পিকে কখনো চ্যাম্পিয়ন হওয়া হয়নি দলটির।

এবার অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিল। প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকা মহাদেশে বিশ্ব ক্রীড়ার মহাযজ্ঞ। ঘরের মাটিতে এবার সোনা জিততে চায় ব্রাজিলীয়রা। এজন্য কোপা আমেরিকায় দলের সেরা তারকা নেইমারকে মাঠে নামানো হয়নি। অলিম্পিকে খেলার জন্য তাকে রেখে দেয়া হয়েছিল।

ব্রাজিল মোট তিনবার অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয়ের দরজা থেকে ফিরে এসেছে। ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রে রানার্স-আপ হওয়ার পর ১৯৮৮ সালেও জাপানে ফাইনাল ম্যাচে হারতে হয়েছিল দলটিকে। সর্বশেষ ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও ফাইনালে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

২০১৪ বিশ্বকাপের আয়োজক ছিল ব্রাজিল। ১৯৫০ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার দুঃখ ভুলতে চেয়েছিল তারা। কিন্তু ব্রাজিলের স্বপ্ন পূরণ হয়নি। নেইমারও মারাত্মক চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। এবার সেই নেইমারের উপর ভরসা রাখছে ব্রাজিল। শেষ পর্যন্ত কি হয়- সেটাই দেখার অপেক্ষা।

রিও অলিম্পিকের চার গ্রুপ:

‘এ’ গ্রুপ: ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্ক
‘বি’ গ্রুপ: সুইডেন, কলম্বিয়া, নাইজেরিয়া ও জাপান
‘সি’ গ্রুপ: ফিজি, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও জার্মানি
‘ডি’ গ্রুপ: হন্ডুরাস, পর্তুগাল, আলজেরিয়া ও আর্জেন্টিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *