বিডি নিউজ ৬৪: খুব ভোরবেলা ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে গেলে কয়েকজন মানুষ বাঁচায় সাবাকে। এই মানুষগুলো একটা রেডিও স্টেশনে কাজ করে। সাবার জীবনের গল্প শোনার পর তারা সাবাকে গল্পটা শ্রোতাদের সাথে শেয়ার করতে বলে। ভালোবাসার মানুষ ইরফান তার সাথে প্রতারণা করেছে। তার টাকা-পয়সাসহ সর্বস্ব নিয়ে উল্টো তাকেই মামলায় ফাঁসিয়ে দিয়েছে। সবকিছু হারিয়ে সাবা এখন নিঃস্ব। আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না সে।
রেডিওতে এই গল্প শুনে এক আইনজীবী তার সহায়তায় এগিয়ে আসেন- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রেম অতঃপর’।
মুরাদ পারভেজের রচনায় এটি পরিচালনা করেছেন রিন্টু পারভেজ। অভিনয় করেছেন সোহানা সাবা, ইরফান সাজ্জাদসহ আরও অনেকে। ৫ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল