লেস্টারকে উড়িয়ে দিল বার্সা

বিডি নিউজ ৬৪: দুই দেশের দুই চ্যাম্পিয়নের লড়াই। রোমাঞ্চে ঠাসা ম্যাচটিতে লেস্টার সিটিকে নিয়ে ছেলেখেলা খেলেছে বার্সেলোনা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের খেলায় বুধবার ইংল্যান্ডের চ্যাম্পিয়ন দলটিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে লুইস এনরিকের দল।

নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্টে এটি মেসিদের টানা দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিককে ৩-১ গোলে হারিয়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা। প্রস্তুতিটা ভালোভাবেই সেরে রাখছেন এনরিকের শিষ্যরা।

প্রথমার্ধে মুনির এল হাদ্দাদির জোড়া গোল (২৬ ও ৪৫ মিনিট) ও লুইস সুয়ারেজের (৩৪ মিনিট) একটি গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীর্ধের শুরুটা অবশ্য ভালো ছিল না তাদের। ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেছে লেস্টার।

৪৭ ও ৬৬ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড আহমেদ মুসার জোড়া গোলের সুবাদে ব্যবধান কমায় ইংলিশ দলটি (৩-২)। তবে শেষ দিকটাতে আবার খেই হারিয়ে ফেলে তারা। ৮৪ মিনিটে লেস্টারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে বার্সার বড় নিশ্চিত করেন রাফা মুজিকা (৪-২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *