বিডি নিউজ ৬৪: ইন্টারনেট-ফোন নেটওয়ার্ক বন্ধের মহড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিত্য নৈমত্তিক অনুশীলন। আমরা প্রায় সময় এই কার্যক্রম পরিচালনা করে থাকি। এই প্রক্রিয়া অনুসারে ২ আগষ্ট রাতেও মহড়া চালানো হয়।
বুধবার বিটিআরসির সম্মেলন কক্ষে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের জিআইএস মানচিত্র অবমুক্ত করার অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের যে কোন এলাকায় নেটওয়ার্ক সমস্যা হয়ে থাকলে বিটিআরসি কত তাড়াতাড়ি মোবাইল ফোন অপারেটর থেকে শুরু করে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়ে কত দ্রুত সংযোগ বন্ধ করা যায় তার পরীক্ষা বিটিআরসি নিয়মিত করে থাকে।
এসময় তিনি উদাহরণ দিয়ে বলেন, রংপুরে যদি কোন সমস্যা হয় সেক্ষেত্রে এখান থেকেই সংযোগ বন্ধ করা হবে না কি রংপুর কার্যালয়কে নির্দেশ দেয়া হবে অথবা মোবাইল ফোন অপারেটররা এখান থেকেই সুইচিং করবেন নাকি ওখান থেকে সুইচিং করা হবে তা নিয়ে আমাদের প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। তবে এক্ষেত্রে আমাদের গ্রাহকের যাতে কোন অসুবিধা না হয় সে ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল