সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে দীপিকার রেকর্ড

বিডি নিউজ ৬৪: কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় এখন আর কোনো অংশেই কম নয়। কিন্তু সমতূল্য পরিশ্রমে এখনও পুরুষের চেয়ে কম পারিশ্রমিক পান নারীরা। কিন্তু সেই প্রচলিত ধারাকে বোধয় এবার ভাঙতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। কারণ বলিউডে আসন্ন সিনেমা ‘পদ্মাবতী’র মধ্য দিয়ে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেত্রীতো হচ্ছেন বটেই, সেইসাথে পুরুষ অভিনেতার পারিশ্রমিকেও চেয়েও বেশি পারিশ্রমিক নিজের পকেটে পুরতে যাচ্ছেন!

বলিউডে এক সিনেমায় অভিনয় করে ১০ কোটি রুপির বেশি এখনও কেউ পারিশ্রমিক নিতে পারেননি কোনো অভিনেত্রী। এমনকি হাতেগোনা ক’জন প্রথম সারির অভিনেতা ছাড়া বলিউডে কারো পারিশ্রমিক দশের কাছাকাছিও নেই। অথচ দীপিকা পাডুকোন সেই সীমা অতিক্রম করতে যাচ্ছেন সঞ্জয় লীলা বানসালির আসন্ন ঐতিহাসিক প্রেমের সিনেমা ‘পদ্মাবতী’র মধ্য দিয়ে।

কারণ, ‘পদ্মাবতী’ ছবিটির জন্য পারিশ্রমিক হিসেবে দীপিকা পাডুকোন প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী হিসেবে ভাঙতে যাচ্ছেন এক ছবি দিয়ে ১০ কোটি রুপি আয়ের সীমারেখা। মুম্বাই মিররের মতে, আসন্ন ‘পদ্মাবতী’র জন্য দীপিকাকে দেয়া হচ্ছে ১২.৬৫ কোটি রুপি। যা ভারতীয় ইতিহাসে কোনো নারী অভিনেত্রীর এটায় প্রথম।

এরআগে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘রামলীলা’ করে দীপিকা পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১ কোটি রুপি। এরপর একই পরিচালকের নির্দেশনায় ‘বাজিরাও মাস্তানি’তে অভিনয় করে দীপিকার পারিশ্রমিক বেড়ে দাঁড়িয়েছিল ৭ কোটি রুপি। আর এবার তা এক লাফে হয়ে গেল ১২.৬২ কোটি রুপি।মাত্র ক’দিনের ব্যবধানে দীপিকার এই উত্থানকে খুব ভালোভাবে নিচ্ছেন নারী অধিকার নিয়ে কাজ করা মানুষেরা।

বিশেষ করে অনেক নারী অভিনেত্রীরা বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে সংগ্রাম করে যাচ্ছিলেন। তাদের দাবী ছিল একই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেও সব সময় পুরুষের চেয়ে তুলনায় কম পারিশ্রমিক পেয়ে আসছেন নারী অভিনেত্রীরা। আর সেই অভিযোগ যেন ভুল প্রমানিতই করতে যাচ্ছেন দীপিকা!

যদিও গত এপ্রিলে ‘টাইমস অব ইন্ডিয়া’য় অভিনেত্রী কল্কি কোয়েচলিন বলেছিলেন, ‘আপনি যদি প্রিয়াঙ্কা চোপড়া হন তাহলেই কেবল বলিউডে অভিনেতার চেয়ে বেশি পারিশ্রমিক পেতে পারেন।’

‘পদ্মাবতী’র মধ্য দিয়ে কল্কির সে কথারও ভুল প্রমাণিত করলেন দীপিকা। তিনিও দেখিয়ে দিলেন, প্রিয়াঙ্কা কিংবা কঙ্গনা রানাউতই নয় একজন অভিনেতার চেয়ে তিনিও বেশি পারিশ্রমিক নিতে পারেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *