ফরিদপুরে পিকনিক নিয়ে সংঘর্ষে আ.লীগ কর্মী নিহত

বিডি নিউজ ৬৪: জেলার বোয়ালমারীতে পিকনিক আয়োজনকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন আওয়ামী লীগ কর্মী মোকছেদ শেখ। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দশজন।

বুধবার দুপুরে উপজেলার ময়না গ্রামে প্রতিপক্ষের সড়কির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  নিহত মোকছেদ ওই গ্রামের মাসুদ শেখের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মোহাম্মাদ জানান, পিকনিক আয়োজনকে কেন্দ্র করে উপজেলার গুনবহা ইউনিয়নে রেনিনগর গ্রাম থেকে শতাধিক লোক ঢাল  সড়কি নিয়ে মোকছেদ সেক ও হালিম সেকের বাড়িতে হামলা করে। এ সময় হামলাকরারীদের সড়কির আঘাতে ঘটনাস্থলেই মোকছেদ নিহত হন।

তিনি জানান, রেনিনগরের গ্রামের লোকজনের সঙ্গে পিকনিককে কেন্দ্র করে ময়না গ্রামের লোকজনের কোন্দল হয়। এরই জের ধরে বুধবার রেনিনগরের লোকজন ময়না গ্রামে হামলা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহাকারী পুলিশ সুপার আমিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *