বিডি নিউজ ৬৪: জেলার নাওজোড় এলাকায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় মোড় এলাকায় রাতে আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবককে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল