বিডি নিউজ ৬৪: একটি স্বল্প পরিচিত ওয়েব স্ট্যান্ডার্ড- ব্যাটারি স্ট্যাটাস এপিআই সাইট মালিকদেরকে কোনো মোবাইল ডিভাইসের ব্যাটারিতে কতটুকু চার্জ আছে তা বলতে সহায়তা করে। এই ওয়েব স্ট্যান্ডার্ডটিই অনলাইনে কাউকে নজরদারি করেতেও সক্ষম বলে জানা গেছে। এক বছরের গবেষণা শেষে গবেষকেরা এই হুঁশিয়ারি দিয়েছেন।
ব্যাটারি স্ট্যাটাস এপিআই এইচটিএমএল৫ এ প্রবর্তন করা হয়েছে। এর পঞ্চম সংস্করণ ২০১৫ সালের মধ্যেই ফায়ার ফক্স, অপেরা এবং ক্রোমেও সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে সাইট মালিকেরা কোনো মোবাইল ডিভাইসের ব্যাটারির চার্জ পরিমাপ করতে পারেন- ব্যাটারিতে আর কতটুকু চার্জ বাকী আছে, কতক্ষণ পর চার্জটুকু শেষ হবে, পুনরায় চার্জ হতে কত সময় লাগবে।
এই ওয়েব স্ট্যান্ডার্ড সাইট মালিকদেরকে তাদের ইউজারদেরকে সাইটের লো-পাওয়ার সংস্করণ এবং ওয়েব অ্যাপ সেবা সরবরাহের সুযোগও করে দেয়। কিন্তু এটি প্রবর্তনের পরপরই ব্যক্তিগত উদ্যোগে গবেষণাকারীরা হুঁশিয়ারি দেন এটি ইউজারদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনেও ব্যবহৃত হতে পারে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের দু্ই নিরাপত্তা গবেষক তাদের গবেষণায় দেখিয়েছেন, ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেটর সত্যিই এর ইউজারদেরকে নজরদারিতে রাখার জন্য ব্যবহৃত হচ্ছে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের দু্ই নিরাপত্তা গবেষক তাদের গবেষণায় দেখিয়েছেন, ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেটর সত্যিই এর ইউজারদেরকে নজরদারিতে রাখার জন্য ব্যবহৃত হচ্ছে।
বিশেষভাবে উদ্ভাবিত একটি ব্রাউজার ব্যবহার করে স্টিভ ইঙ্গেলহার্ড ও অরবিন্দ নারায়াণান দেখতে পেয়েছেন, দুটি ট্র্যাকিং স্ক্রিপ্ট এপিআইটি ব্যবহার করে বিশেষ কোনো ডিভাইসের “ফিঙ্গারপ্রিন্ট” গ্রহণ করছে।
বিষয়টি সর্বপ্রথম সবার নজরে আনেন গবেষক লুকাসজ ওলেজনিক। ২০১৫ সালে ব্যাটারি স্ট্যাটাস এপিআই এর ব্যাপারে যে চার গবেষক প্রথম গবেষণা করেন ওলেজনিক তাদের একজন।
ওলেজনিক হুঁশিয়ারি দেন, এপিআইয়ের আরো বড় ধরনের কোনো অপব্যবহার হতে পারে। এটি বর্তমানে শুধুমাত্র ট্র্যাকিং স্ক্রিপ্ট ব্যবহার করলেও কোনো অবিবেচক লোক এর চেয়েও বেশি খাতারনাক কিছু করে নসতে পারেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল