বিডি নিউজ ৬৪: বিশ্বখ্যাত বহুজাতিক ইলেক্ট্রনিক্স কোম্পানি আসুস বাংলাদেশের বাজারে উন্মুক্ত করেছে বিগ ব্যাটারির নতুন একটি স্মার্টফোন। ফোনটির মডেল ‘আসুস জেনফোন ম্যাক্স’ (জেড সি ৫৫০ কে এল)।ফোনটিতে রয়েছে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার পার আওয়ারের ব্যাটারি। পূর্ণ চার্জে ব্যবহারকারীরা ফোনটি নিশ্চিন্তে দুইদিন ব্যবহার করতে পারবেন।
৫.৫ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ফোনটি’র রেজুলেশন ১২৮০ x ৭২০ পিক্সেল। এইচডি আইপিএস ডিসপ্লে’র সুবিধার ফোনটিতে রয়েছে কোয়ালকম এমএসএম৮৯১৬ কোয়ার্ড কোর প্রসেসর, ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা।মাইক্রো এসডি কার্ডে ব্যবহার করে ফোনটির মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ছবি তোলার জন্য ফোনের পেছনে রয়েছে লেজার অটোফোকাস ও ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকাতে ফোনটিতে ৯১৪ ঘন্টা স্ট্যাডবাই এবং ৩৮ ঘন্টা টকটাইম সুবিধা পাওয়া যাবে। পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে ফোনটি। সাদা ও কালো রংয়ের এক বছরের ওয়ারেন্টিসহ ফোনটি’র মূল্য ১৬ হাজার ২৯০ টাকা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল