বিডি নিউজ ৬৪: ঘিওর উপজেলায় বন্যা দুর্গতদের জন্য রুটি প্রকল্পের উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এই কর্মসূচির আওতায় প্রতিদিন ৫ হাজার রুটি বন্যার্তেদের মাঝে বিতরণ করা হবে।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এই প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ত্রাণ তহবিল থেকে ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১ হাজার বন্যার্তদের মাঝে চাল, ডাল, চিড়াসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন ওবায়দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি, এএম নাঈমুর রহমান দূর্জয় এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল