জাবিতে জঙ্গিবাদবিরোধী পথনাটক প্রদর্শন

বিডি নিউজ ৬৪: দেশে চলমান জঙ্গিহামলা, নারী নির্যাতন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষে দুটি পথনাটক প্রদর্শন করেছে জাহাঙ্গীরনগর থিয়েটার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুনি-ধর্ষক প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার (০২ আগস্ট) এ নাটক প্রদর্শনীর আয়োজন করে তারা। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ও পুরনো কলা ভবনের সামনে নাটক দুটি প্রদর্শিত হয়। নাটক দুটি নির্দেশনা দিয়েছেন নজমুল হাসান।

নাটক পরবর্তী এক আলোচনা সভায় জাবি সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ রাহাতের পরিচালনায় এক সভায় বক্তব্য রাখেন সভাপতি জুবায়ের টিপু ও সহ-সভাপতি রুবেল আহমেদ।

তারা বলেন, ‘ আমরা এমন সময় এ নাটক প্রদর্শনীর আয়োজন করেছি, যখন পুরো দেশে হতাশা বিরাজ করছে। আমরা ১৯৯৯ সালের আজকের এ দিনে ধর্ষকদেরকে এই জাবি থেকে বিতাড়িত করতে পেরেছিলাম। আজকের এ নাটক জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতায় বিরাট ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ২ আগস্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুনি-ধর্ষক প্রতিরোধ দিবস। ১৯৯৯ সালের এ দিন সন্ত্রাসী খুনি ও ধর্ষকদের বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়নের মাধ্যমে তৎকালীন শিক্ষার্থীরা সৃষ্টি করেছিলেন এক অভাবনীয় ইতিহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *