বিডি নিউজ ৬৪: এক সময় চুটিয়ে প্রেম করেছেন বিশ্বখ্যাত জনপ্রিয় দুই তরুণশিল্পী সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার। এরইমধ্যে তাদের প্রেমে ফাঁটলও ধরেছে, কিন্তু তাদের দর্শকশ্রোতারা ভুলে যাননি তাদের। তাইতো তরুণ-তরুণীর ভোটে ১৮তম আসরে সঙ্গীতে ‘টিন চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’ জয় করলেন এই প্রাক্তন প্রেমিক প্রেমিকা!
প্রতি বছর তরুণ-তরুণীদের ভোটে দেওয়া হয়ে থাকে টিন চয়েজ অ্যাওয়ার্ড। এবার ছিলো টিন চয়েজ অ্যাওয়ার্ডসের ১৮তম আসর। ৩১ জুলাই যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসে আয়োজিত অনুষ্ঠানে টিন চয়েস অ্যাওয়ার্ড-এর সেরা নারী-পুরুষ শিল্পী হিসেবে ‘টিন চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’ পেয়েছেন সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার।
সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন, ক্রীড়া, ফ্যাশন, কমেডি ও ভিডিও গেমসে সফল ব্যক্তিত্বদের স্বীকৃতি দেওয়া হয় টিন চয়েস অ্যাওয়ার্ডসে। এখানে দেখে নিতে পারেন ‘টিন চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’-এর সংক্ষিপ্ত তালিকাটি:
চলচ্চিত্রে যাদের দেয়া হল ‘টিন চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’:
চয়েস মুভি(অ্যাকশন/অ্যাডভেঞ্চার)- ডেডপুল
অভিনেতা(অ্যাকশন/অ্যাডভেঞ্চার): ডিলন ওব্রেইন, ছবি-মেজ রানার: দ্য স্কর্চ ট্রায়াল
অভিনেত্রী(অ্যাকশন/অ্যাডভেঞ্চার): সেইলিনি ওডলি, ছবি: দ্য ডাইভারজেন্ট
চয়েস মুভি(ড্রামা): মিরাকল ফ্রম হেভেন
অভিনেতা: লিওনার্দো ডিক্যাপ্রিও, দ্য রেভিনেন্ট
অভিনেত্রী(ড্রামা): জেনিফাল লরেন্স, জয়
টেলিভিশনে যাদের দেয়া হল ‘টিন চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’:
টিভি শো(ড্রামা): প্রীটি লিটল লায়ার্স
অভিনেতা: ইয়ান হার্ডিং, প্রীটি লিটল লায়ার্স
অভিনেত্রী: অ্যাশলে বেনসন, প্রীটি লিটল লায়ার্স
সঙ্গীতে যারা পেলেন ‘টিন চয়েস অ্যাওয়ার্ড’:
সেরা পছন্দের শিল্পী(পুরুষ): জাস্টিন বিবার
সেরা পছন্দের শিল্পী(নারী): সেলেনা গোমেজ
সেরা পছন্দের মিউজিক গ্রুপ: ওয়ান ডিরেকশন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল