৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মারিয়ানা

বিডি নিউজ ৬৪: প্রশান্ত মহাসাগরের উত্তর মারিয়ানা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৭। প্রাথমিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া শক্তিশালী এ ভূমিকম্পে জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতাও।

আজ শনিবার বাংলাদেশ সময় মধ্যরাত ৩টা ৩০ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মারিয়ানার আগ্রিহান এলাকা থেকে ৩১ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ২১২.৪ কিলোমিটার গভীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *