প্রিজমা কেন এত জনপ্রিয়?

বিডি নিউজ ৬৪: গত ছয় বছরে প্রচুর ইমেজ-এডিটিং মোবাইল অ্যাপ বের হয়েছে তবে এর কোনটিই প্রিজমা’র মতো জনপ্রিয়তা পায়নি। রাশিয়ার এই অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এক সেকেন্ডের মধ্যে ছবিকে প্রতিচ্ছায়াবাদী পেইন্টিংয়ে পরিবর্তন করছে।

প্রিজমা খানিকটা পোকেমন গো গেম অ্যাপটির পরিস্থিতির মতো। এটি একটি অপেশাদার ফটোগ্রাফি সংস্করণ। তবে একটি  ইমেজ এডিটিং অ্যাপের ক্ষেত্রে এতো আলোড়ন তৈরি করা নিঃসন্দেহে অবাক করার মতোই। কিন্তু প্রিজমা কী?

প্রিজমা খুব সরলাকৃতির একটি ফটো-এডিটিং অ্যাপ। রাশিয়ার রাজধানী মস্কোর এক অ্যাপ ডেভেলপার এই অ্যাপটি তৈরি করেছে। ইউজাররা স্মার্টফোনের ক্যামেরা থেকে সদ্য তোলা ছবি বা ইমেজ লাইব্রেরি থেকে ছবি নিয়ে অ্যাপটির ভিন্ন ভিন্ন ৩৩টি ফিল্টার ব্যবহার করে বিখ্যাত শিল্পী অর্থাৎ  পিকাসো, মনেট, ভ্যান গগ, মাঞ্চ, লেভিটান এবং ক্যানডিনস্কি’র শিল্প ভঙ্গির আদলে ছবির রূপ দিতে পারবেন। তাছাড়া ডিসি কমিক বুকের জনপ্রিয় ডিজাইনগুলোর আলোকেও ছবি ফিল্টার করতে পারবেন। আর তা করতে অ্যাপটির সময় লাগবে মাত্র ১ সেকেন্ড।

পরবর্তীতে ছবিগুলো ডিভাইসে সেভ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে শেয়ার করা যায়। অ্যাপটি জুন মাসে উন্মোচিত হয় এবং আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই পাওয়া যাচ্ছে। এটি বর্তমানে আইটিউনের পঞ্চম জনপ্রিয় ফ্রি অ্যাপ। এটিই একমাত্র ফটো এডিটিং অ্যাপ যেটি কিনা সবচেয়ে ডাউনলোড হওয়া ৫০ অ্যাপের তালিকায় অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *