বিডি নিউজ ৬৪: প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যালকাটেল বাংলালিংকের সাথে যুক্ত হয়ে সাশ্রয়ী মূল্যে নতুন একটি ফোন বাজারে নিয়ে এসেছে। ফোনটির মডেল পিক্সি ৪। ৫ ইঞ্চির স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৯০ টাকা।
১.৩ গিগাহাটর্জ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং ৮ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে ফোনটির। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনটির মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অপারেটিং সিষ্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড মার্সম্যালো। এই স্মার্টফোনে দ্রুত ডাটা প্রসেস ও মাল্টি টাস্কিং সুবিধা পাওয়া যাবে।
ডুয়েল সিমের ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশ, ক্যামেরা এবং ভিডিও জুম, এইচডিআর, প্যানোরামা, ফটো এডিটর, ফটো লাইভ ফিল্টার, জিও ট্যাগ, পোলারয়েড ফিল্টার সুবিধা।সেলফি প্রেমীদের জন্য অ্যালকেটেলের পিক্সি ৪ স্মার্টফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ফ্রন্ট ফ্ল্যাশ।
পিক্সি ৪ এ রয়েছে দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য ২ হাজার মিলি অ্যাম্পিয়ার পার আওয়ারের ব্যাটারি।
অ্যালকাটেলের বাংলাদেশি পরিবেশক রাসেল লিমিটেড। এই স্মার্টফোনটি সারাদেশে বাংলালিংক ও অ্যালকাটেল আউটলেটসমূহে পাওয়া যাচ্ছে।হ্যান্ডসেটের সঙ্গেই থাকছে বাংলালিংকের আকর্ষণীয় বান্ডেল অফার। যে কোনো বর্তমান অথবা নতুন প্রিপেইড, কল অ্যান্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহকরা আকর্ষণীয় বান্ডেল অফার উপভোগ করতে পারবেন যাতে আছে ৩ জিবি ডাটা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল