কন্যা সন্তান জন্ম দিলেন গীতা-হরভজন

 বিডি নিউজ ৬৪: গেল অক্টোবরে মহা ধুমধামে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের  ‘সেকেন্ড হেন্ড হাজব্যান্ড’ খ্যাত অভিনেত্রী গীতা বসরা এবং ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার হরভজন সিং। বিয়ের আট মাস যেতে না যেতেই এবার প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।

হ্যাঁ। প্রথমবার সন্তানের মুখ দেখার গৌরব অর্জন করলেন বলিউড অভিনেত্রী গীতা বসরা ও ক্রিকেটার হরভজন সিং। গত বুধবারে লন্ডনে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়।

গীতা বসরার বাবা মা থাকেন ব্রিটেনে। সেই সূত্রেই সন্তান হওয়ার আগেই সেখানে গিয়েছিলেন গীতা। আর সন্তান হওয়ার সময় ঘনিয়ে আসায় কয়েকদিন আগে লন্ডনে গিয়েছিলেন হরভজনও। প্রত্যাশা অনুযায়িই গত বুধবারে তাদের কোল আলো করে মেয়ে সন্তানের জন্ম হয়।

গীতা-হরভজনের ঘরে সন্তান জন্ম হওয়ার খবরে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটার ও বলিউড অভিনেতা-অভিনেত্রীরা। তারা সোশাল সাইটের মাধ্যমে হরভজন-গীতাকে বাবা মা হওয়ায় দেদারসে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে গীতা বা হরভজন কেউ তাদের সন্তান হওয়ার খবরটি জানাননি।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘দিল দিয়া হে’ ছবির মাধ্যমে অভিষেক ঘটে হরভজনের হবু স্ত্রী গীতা বসরার। এরপর ইমরান হাশমির সাথে ‘দ্য ট্রেন’ নামের একটি ছবিতে অভিনয় করে পরিচিতি পান গীতা। তার অভিনীত সর্বশেষ ছবি ‘সেকেন্ড হেন্ড হাজবেন্ড’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *