জেলে বসে কোরান বাইবেল গীতা সবই পড়েছি

বিডি নিউজ ৬৪: জেলবাসকেতো অপরাধীর জন্য পুনর্বাসন কেন্দ্রই বলা হয়। সেখানে গেলে কোনো কোনো অপরাধী তার ভুল বুঝতে পারে, অনেকে তার নিজেকে পরিবর্তন করে অপরাধ থেকে দূরে সরে যায়। ঠিক এমনই কি হলো তাহলে বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের ক্ষেত্রেও! তা না হলে জেলের ভেতর বসে তিনি যে মহৎ কাজগুলো করেছেন সেগুলোই বা কেন বলবেন!

হ্যাঁ। অপরাধ বিষয়টা বুঝতে পেরেছেন সঞ্জয়। মুম্বাই হামলায় অবৈধ অস্ত্র রাখার অপরাধে দীর্ঘদিন জেলবাসের পর নিজের অপরাধের মাত্রাগুলো বঝুতে সক্ষম হয়েছেন এই অভিনেতা। শুধু তাই না, এই জেলবাসই নাকি ঈশ্বরের প্রতি তার আস্থাও বেশ ভালোভাবেই তৈরি করে দিয়েছে।

কারণ জেল বসে তিনি শুধু বের হওয়ার বিষয়টিই মাথায় নিয়ে বসে থাকেননি, বরং সেখানে বসে পড়েছেন বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থ। যে মানুষটির ভগবানের উপরও বিশ্বাস ছিল কম সেও তার বিশ্বাস পাকাপোক্ত করেছে জেলে বসেই।

জেলে বসে পবিত্রগ্রন্থগুলো পাঠ করেছেন জানিয়ে সঞ্জয় বলেন, জেলে আমি কোরান বাইবেল গীতা সবই পড়তাম।ওখানে একটা ছোট মন্দির ছিল, আবার তার সামনেই ছিল টয়লেট। কিন্তু ভগবান ছিল আমার মনের মধ্যে। বাচ্চাদের দেখার জন্য আমার মন কেঁদে উঠতো। তবুও আমি ওদেরকে এখানে আনতে নিষেধ করতাম। আমি চাইতাম না ওরা আমাকে এভাবে দেখুক।

১৯৯৩ সালে সংঘটিত মুম্বাই বিস্ফোরণে জড়িত থাকার অপরাধে ২০১৩ সালের মে মাস থেকে জেল বাস করেন অভিনেতা সঞ্জয় দত্ত। দীর্ঘ সময় ধরে কাটিয়েছেন পুনের একটি জেলখানায়। আর সেখানেই সঞ্জয় দত্ত ভালো মানুষ হিসেবে সদয় দৃষ্টি কেড়েছেন জেলকর্তৃপক্ষের। আর তাই সাজা শেষ হওয়ার আগেই চলতি বছরের শুরুতে সঞ্জয় দত্ত ছাড়া পেয়েছেন। ছয় বছরের জেল খাটার কথা থাকলেও মাত্র দেড় বছর জেলবাস করার পর ফেব্রুয়ারির ২৭ তারিখে মুক্তি পেলেন তিনি।

উল্লেখ্য, বলিউডের অন্যতম জনিপ্রয় ও আলোচিত অভিনেতা সঞ্জয় দত্ত, আর এবার রুপালি পর্দায় তার আত্মজীবনী নির্মাণ করতে যাচ্ছেন ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’-এর মত চলচ্চিত্র নির্মাতা রাজ কুমার হিরানি। আসছে জানুয়ারিতেই শুরু হবে ছবির শুটিং। সঞ্জয় দত্তের বাস্তব জীবন নিয়ে নির্মিতব্য ছবিটির এরই মধ্যে স্ক্রিপ্টও চূড়ান্ত করে ফেলেছেন হিরানি। সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করবেন রনবীর কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *