ঈশ্বরদীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বিডি নিউজ ৬৪: জেলার ঈশ্বরদীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন ডাকাত নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।

শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, ঈশ্বরদী উপজেলার ছলিমপুর গ্রামের একটি বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত, এমন তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে সেখানে অভিযানে যায় র‌্যাব।

র‌্যাবর উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাতদল। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। ডাকাতদল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক ডাকাতের লাশ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল দশটায় র‌্যাব কার্যালয় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব কমান্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *