বিডি নিউজ ৬৪: জঙ্গি ধরতে সিলেটে গভীর রাতে ব্লক রেইড দিচ্ছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন রাস্তার প্রেবেশমুখ বন্ধ করে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান চলেছে।
তবে সকাল ৮টায় এ প্রতিবেদন লেখার সময় কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যরাত থেকে বিপুল সংখ্যক পুলিশ লামাবাজার থেকে শেখঘাট পর্যন্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়ে অভিযান শুরু করে।
রাতে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মো. রহমত উল্লাহ জানিয়েছিলেন, জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ নিয়ে অভিযানে নামা হয়।
সকালে মহানগর পুলিশের কন্ট্রোল রুমে কর্তব্যরত কর্মকর্তা বলেন, ‘অভিযান হয়েছে সেটা আমাদের জানানো হয়েছে। তবে আটক বা গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানানো হয়নি।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল